বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলীকে শ্রদ্ধা ও সংবর্ধনা | LPUF

12 Sep

মহান মুক্তিযুদ্ধের গর্বিত বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী সাহেবকে লক্ষ্মীধর পাড়া ঐক্য ফোরাম (LPUF)-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা জানানো হয়। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফয়েজ হোসাইনসহ সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সম্মাননা ছিল তাঁর অসীম সাহস, ত্যাগ ও মুক্তিযুদ্ধের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

 

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা, লাল-সবুজের পতাকা ও আমাদের জাতীয় গৌরবকে সম্মান জানিয়ে LPUF ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করে। মহান আল্লাহ তাআলা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী সাহেবকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত দান করুন। আমীন। 🤲